তৃণমূলে যোগদান - The News Lion

তৃণমূলে যোগদান




নিজস্ব সংবাদদাতা, বসিরহাটঃ মিনাখাঁ ব্লক সভাপতি আইয়ুব হোসেন গাজীর হাত ধরে সিপিএম, বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন শতাধিক।সম্প্রতি মিনাখাঁর ধুতুরদহ গ্রামের বেশকিছু  তৃণমূল ও সিপিএমের এ বেশ কর্মী বিজেপিতে যোগদান করেছিলো। ওই সমস্ত কর্মীরা বিজেপিতে যোগদান করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে বিজেপি পার্টির নীতি ও আদর্শের প্রতি ক্ষুব্দ হয়ে বিজেপি ছেড়ে সোমবার আবার তৃণমূলে যোগদান করলেন।


সোমবার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েত রাস খোলার তৃণমূলের দলীয় কার্যালয়ে এক বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভার শেষে রাস খোলার মাঠে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়ুব হোসেন গাজী, যুব সভাপতি শরীফুল হক চৌধুরী, সহ মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের বেশকিছু কর্মী-সমর্থকরা।এই সভার শেষে ওই সমস্ত নবাগত বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল নেতা আয়ুব হোসেন গাজীর হাত ধরে আজ আবার তৃণমূলে যোগদান করলেন। 



সাজ্জাদ আলী মোল্লা, জলিল ঘরামি রা বলেন বিজেপি ভুল বুঝিয়ে আমাদের বিজেপিতে যোগদান করেয়েছিলো , বিজেপিতে যোগদান করার পর বিজেপির নীতি ও আদর্শের প্রতি ক্ষুব্দ হয়ে আমরা আমাদের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূলে যোগদান করলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.